ফুটবল

জাম্বিয়ার জালে জাপানের গোল উৎসব

জাপানের বিরুদ্ধে জোড়া গোলের উদযাপন করছে জাপানি নারী ফুটবল দল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের বিরুদ্ধে জোড়া গোলের উদযাপন করছে জাপানি নারী ফুটবল দল, খেলা চলাকালীন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ার একমাত্র দেশ হিসেবে মেয়েদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি রয়েছে জাপানের। চ্যাম্পিয়ন হওয়ার মিশনে এবারের আসরে সূর্যোদয়ের দেশটি দারুণ সূচনা পেয়েছে। জাপানি কন্যারা প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।

শনিবার হ্যামিল্টনের ওয়াইকাতো স্টেডিয়ামে হওয়া ‘সি’ ম্যাচের ৪৩ মিনিটে প্রথম জালের দেখা পায় জাপান। আওবা ফুজিনোর ক্রসে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হিনাতা মিয়াজাওয়া।

দ্বিতীয়ার্ধে ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের জালে আরও চার গোল জড়ায়। ৫৫ মিনিটে জুন এনদোর অ্যাসিস্টে বল নিয়ে নিশানাভেদ করেন মিনা তানাকা। সাত মিনিট পর মিনার পাসে বল পেয়ে গোলমুখে দাঁড়িয়ে বাঁ পায়ে বল জালে প্রবেশ করে নিজের জোড়া গোলের মুখ দেখেন হিনাতা। এরপর ৭১ মিনিটে গোল পান জুন এনদো।

নির্ধারিত সময় শেষের পর ডি বক্সের ভেতর বদলি খেলোয়াড় রিকো ইউকিকে বাজেভাবে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েম জাম্বিয়ার ক্যাথরিন মুসোন্ডা। এরপর ইউকির নেয়া স্পটকিক প্রতিহত করেন গোলরক্ষক ইউনিস সাকালা। টিভি রিপ্লেতে দেখা যায়, গোলরক্ষক তার পোস্টের লাইনের বাইরে দাঁড়িয়ে ছিলেন। রেফারি আবারো স্পট কিক নেয়ার সংকেত দেন। পুনরায় নেয়া কিকে ইউকি গোল করতে সক্ষম হন।

বিষয়:জাপান জাম্বিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…