ক্রিকেট

ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বআসর

বাংলাদেশ নারী ক্রিকেট দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলা চলাকালে আনন্দ উদযাপন করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে ২ রানের জয় দিয়ে প্রস্তুতি শেষ করেছে আফিয়া আশিমা ইরার দল। আগের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জয় তোলে টিম জুনিয়র টাইগ্রেস।

কুয়ালালামপুরের সেলাঙ্গর টার্ফ ক্লাব মাঠে বুধবার টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে ইংল্যান্ড। রানতাড়ায় নেমে শেষ বলে ১ রান নিতে গিয়ে ম্যাচ ড্র করে ফেলে বাংলাদেশ। শেষ ব্যাটার নিশিতা আক্তার রানআউটের শিকার হন।

এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে লাল-সবুজের জার্সিধারীরা তোলে ১১ রান। সেটি আর ছাড়িয়ে যেতে পারেননি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। পেসার হাবিবা আক্তারের শেষ বলে দরকার ছিল ৪ রান। সেই হিসেব মেলাতে পারেনি ইংলিশ দলটি।

১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

বিষয়:অস্ট্রেলিয়া ইরা কুয়ালালামপুর বাংলাদেশ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…