চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। ইংলিশদের বিপক্ষে ৬ রানের জয়ে ২৬ ফেব্রুয়ারি বিশ্বসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে স্বাগতিকরা। গতকাল প্রথম সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল অজিরা।

কেপটাউনে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটে নামে স্বাগতিকরা। ২০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ১৬৪ রান। জবাবে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে ইংল্যান্ড।

শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে দারূণ সূচনা পায় সাউথ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে আসে ৯৬ রান। ১৩.৪ ওভারে লউরা উলভার্ট। ৪৪ বলে ৫৩ রান করেন স্বাগতিক ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৪৬ রান যোগ করেন স্বাগতিকরা। ১৭.৫ ওভারে দলীয় ১৪৭ রানে ক্যাথেরিন সাইভার ব্রান্টের শিকার হন আরেক ওপেনার তাজমিন ব্রিটস। ৫৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

Banglabid

পরের ওভারে ১৪৫ রানে আরও দুই উইকেট হারায় সুনে লুউসের দল। শেষ অবধি মারিজানে কাপের ক্যামিওতে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। কাপ ১৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সোফি একলেস্টোন।

জবাবে নেমে ইংল্যান্ডও পায় উড়ন্ত সূচনা। প্রথম উইকেট জুটিতে আসে ৫৩ রানে। ৫.১ ওভারে ১৬ বলে ১৮ রান করে সোফিয়া ডাঙ্কলি ফেরেন আয়াবোঙ্গা খাকার শিকার হয়ে। এক বল পরেই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।

১০.৩ ওভারে দলীয় ৮৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ৩০ বলে ৩৪ রান করে ফেরন ড্যানি ওয়াট। দলীয় ১৩২ রানে ফেরেন নাট স্কিভার ব্রান্ট। ৩৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। পরের ওভারেই ফেরেন অ্যামি জোন্স। একই ওভারে খাকার শিকার হন সোফি একলেস্টোন ও ক্যাথেরিন সাইভার ব্রান্ট।

Reneta

১৫৩ রানে ফেরেন অধিনায়ক হেথার নাইট। ২৫ বলে ৩১ রান করেন তিনি। শেষ অবধি ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে ইংল্যান্ড। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। তিনটি উইকেট নেন শাবনিম ইসমাইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডখাকালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT