ফুটবল

বিশ্বকাপ থেকে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল ম্যাচের পর জয় উদযাপন করছে, মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। গ্রুপপর্বের চার ম্যাচেই হেরে ফিরছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে আরেকটি বিশ্বআসরে শূন্য হাতে গ্রুপপর্ব থেকে বিদায়ের অভিজ্ঞতা হল টিম টাইগ্রেসের।

মঙ্গলবার রাতে টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান তুলতে পারে বাংলাদেশ। ছোট লক্ষ্যে নেমে ১৭.৫ ওভারে সাউথ আফ্রিকা জয় নিশ্চিত করে দুই ওপেনারের অনবদ্য জুটিতে। ১০ উইকেটের বড় জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা।

কেপটাউনে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি টাইগ্রেস বাহিনীর। ৭ রানেই ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন (০)। ২২ রানে আউট হন আরেক ওপেনার শামীমা সুলতানা (১১)। পরে সোবহানা মোস্তারি ও অধিনায়ক জ্যোতির জুটিতে আসে ২৩ রান।

দলীয় ৫৫ রানে সোবহানা আউট হন ৩০ বলে ২৭ রান করে। স্বর্ণা আক্তারকে নিয়ে আরও ৩৫ রানের জুটি গড়েন জ্যোতি। ১৫.৪ ওভারে বোর্ডে ৮০ রানের সময় আউট হন স্বর্ণা। ১১ বলে ১১ রান করেন তিনি। স্বর্ণার পরপরই বোল্ড হন জ্যোতি, ৩৪ বলে ৩০ করে।

১৮.৩ ওভারে ৬ষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। বোর্ডে ১০০ জমলে ফেরেন ফারজানা হক (৭)। পরে লতা মন্ডলকে নিয়ে আরও ১৩ রান যোগ করেন নাহিদা আক্তার। ১১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন তিনি, লতা ৪ বলে ৫ রানে।

সাউথ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন মারিজানে কাপ, আয়াবোঙ্গা খাকা।

১১৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশি বোলাদের চাপের মুখে পড়েন দুই ওপেনার লউরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। বেশ কয়েকবার সুযোগ তৈরি হয় দুই ব্যাটারকে ফেরানোর। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা।

ক্রমাগত ক্যাচ ছাড়া ও মিস ফিল্ডিংয়ের সামনে ১৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ে পৌঁছাতে পারে স্বাগতিক দল। উলভার্ট ৬৬ রান করেন ৫৬ বল খেলে। তাজমিন ৫১ বল খেলে করেন ৫০ রান।

বিষয়:ক্রিকেট জ্যোতি বাংলাদেশ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…