ক্রিকেট

প্রোটিয়া মেয়েদের ৭ উইকেটে হারাল ইংল্যান্ড

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডের ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের ব্যাটসম্যান ব্যাটিং করছেন, বাংলাদেশি ক্রিকেটাররা ফিল্ডিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশকে হারিয়ে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংলিশ বাহিনী। সাউথ আফ্রিকার মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে হেদার নাইটের দল।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১২৪ রান তোলে তারা। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।

প্রোটিয়া অধিনায়ক লৌরা উলভার্ট দারুণ করেছেন। ৩৯ বলে ৪২ রান করেন। মারিজানে ক্যাপ ১৭ বরে ২৬ রান করেন। ২৬ বলে ১৮ রান করেন অ্যানিকে বোষ। শেষদিকে ১১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন অ্যানিরিয়ে ডের্কসন।

ইংলিশদের হয়ে দুটি উইকেট নেন সোফি একলেস্টন। সারাহ গ্লেন, লিন্সে স্মিথ ও চার্লি ডিন নেন একটি করে উইকেট।

জবাবে নেমে দারুণ করেন ড্যানি ওয়াট-হজ। ৪৩ বলে ৪৩ রান করে ইংলিশদের জয়ের ভিত গড়ে দেন। পরে নাট স্কেভার-ব্রান্ট ৩৬ বলে ৪৮ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। ১৬ বলে ১৯ রান করেন অ্যালিস ক্যাপসে।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন মারিজানে ক্যাপ, ননকুলুলেকো মালবা ও নাদিন ডি ক্লের্ক।

বিষয়:ইংল্যান্ড মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…