চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা আইসিসির

মেয়েদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নতুন আরেকটি টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিশ্বব্যাপী সম্প্রসারণের প্রচেষ্টায় প্রথমবার মেয়েদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি আয়োজন করবে। গত নভেম্বরে অনুষ্ঠিত ইমার্জিং নেশনস ট্রফির সাথে এটি যুক্ত করা হয়েছে। বিশ্বকাপের দুমাস আগে মাঠে গড়াবে নতুন আসর।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানাচ্ছে, রুয়ান্ডায় মেয়েদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফির প্রথম আসর বসবে। ইতিমধ্যে সূচিও প্রকাশ করেছে অভিবাবক সংস্থা। ১৯ এপ্রিল শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ২মে। রুয়ান্ডার কিগালি শহরের গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি সংলগ্ন মাঠে ম্যাচ হবে।

সূচি অনুযায়ী, পাঁচ দলের টুর্নামেন্টে উদ্বোধনী দিনে স্বাগতিক রুয়ান্ডার মুখোমুখি হবে ইতালি এবং নেপাল খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এ চারটি দল ছাড়া আসরে অন্য দল ভানুয়াতু।

Banglabid

টুর্নামেন্টটি আইসিসির নতুন সংযোজন, যা সহযোগী সদস্য দেশগুলোকে আরও বেশি পরিচিতি দেয়ার জন্য আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় আইসিসির পাঁচটি অঞ্চলের প্রত্যেকটির শীর্ষ র‍্যাঙ্কযুক্ত দেশগুলো অংশ নেবে, যারা ইমার্জিং নেশনস ট্রফির জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। অংশগ্রহণকারী পাঁচ দলই ২০২৫ সালের আঞ্চলিক মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করবে।

ডাবল রাউন্ড-রবিন লিগ ফরম্যাটের আসরে টেবিলে শীর্ষে থাকা দুদল ২মে ফাইনাল খেলবে। উদ্যোগটি বিশ্বব্যাপী মেয়েদের ক্রিকেটকে শক্তিশালী করা এবং উদীয়মান দেশগুলোকে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আইসিসির বৃহত্তর প্রচেষ্টার অংশ ভাবা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালমেয়দের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬মেয়েদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফিযুক্তরাষ্ট্ররুয়ান্ডালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

জুলাইকে কলঙ্কিত করতেই ‘মব’ শব্দের আমদানি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT