চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমু কাণ্ডের জেরে পদত্যাগ করছেন রুবিয়ালেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণী মঞ্চে চুমুর ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস পদত্যাগ করছেন। স্পেনের একাধিক গণমাধ্যমে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন।

রুবিয়ালেসের চুমু কাণ্ড নিয়ে আলোচনার জন্য শুক্রবার আরএফইএফ একটি জরুরি সভার পরিকল্পনা করেছে। সভার পর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

খবর, রুবিয়ালেসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন- এক্সট্রিমাদুরা ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো রোচা এবং আন্দালুসিয়া ফেডারেশনের প্রধান পাবলো লোজানো।

৪৬ বর্ষী আরএফইএফ সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত ভুক্তভোগী জেনিফার হারমোসো এবং নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন। শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফাও। স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাকে ‘পদত্যাগ’ করার আহ্বান জানিয়েছিলেন।

২০১৮ সালের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই বিতর্ককে সঙ্গী করে নেন রুবিয়ালেস। দায়িত্ব নেয়ার মাত্র কয়েকমাস পর রাশিয়া বিশ্বকাপের আগে স্পেনের কোচ হুলেন লোপেত্তেগিকে বরখাস্ত করেন। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে যোগদানের প্রাক-চুক্তি করায় লোপেত্তেগি বরখাস্ত হন।

বার্সেলোনার খেলোয়াড় থাকা অবস্থায় জেরার্ড পিকের সঙ্গে যুক্ত হয়ে স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হন রুবিয়ালেস। যদিও এতে স্বার্থের সংঘাত ছিল না বলে দাবি করেছিলেন। বর্তমানে নিউইয়র্কে এক নারীকে নিয়ে যাওয়ার জন্য ফেডারেশনের নগদ অর্থ ব্যবহারের অভিযোগে তদন্ত চলছে তার বিরুদ্ধে।

Reneta

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিরেক্টর ছিলেন রুবিয়ালেসের চাচা। তার অভিযোগটা বেশ গুরুতর। যৌন পার্টি আয়োজনের জন্য আরএফইএফ-এর অর্থ ব্যবহার করেছেন রুবিয়ালেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএফইএফরুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT