চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের মৃত্যুতেও দেশে ফেরেননি শিউলি, চোখ সেমিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বুধবার সেমিফাইনালে নামবে বাংলাদেশ। তার আগের দিন ভারতের ব্যাম্বোলিম অ্যাথলেটিকস গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল দলের। তবে সতীর্থ শিউলি আজিমের মা মারা যাওয়ায় অনুশীলন বাতিল করে বাংলাদেশ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দেশে ফিরতে পারেননি শিউলি।

মঙ্গলবার সকালে অনুশীলন গ্রাউন্ডে যাওয়ার আগে হঠাৎ জানতে পারেন শিউলির মা বাসনা আজিম মারা গেছেন। বিকেলে বাংলাদেশ সময় সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহে তার দাফন সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

দাফন হওয়ার সময় ভারতে কান্নায় ভেঙে পড়েন শিউলি বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় তার সতীর্থরা তাকে সাহস দেয়ার চেষ্টা করছেন। ২৪ বর্ষী শিউলি দেশের প্রয়োজনে শোককে শক্তিতে পরিণত করতে দলের সাথে থেকে গেছেন।

তার আগে, দলের অন্য সবার সাথে কিছুটা সময় অনুশীলনও করেছেন বাংলাদেশের এ সেন্টারব্যাক। তবে মায়ের দাফনের সময় নিজেকে আর ধরে রাখতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের গোয়া থেকে সরাসরি বাংলাদেশে যাওয়ার কোনো ফ্লাইট নেই। বাংলাদেশে ফিরতে হলে কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের কোনো একটি এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করতে হবে। এখানে ট্রানজিটের সময় বেশ দীর্ঘ, ৭-১০/১২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।

সাফে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি শিউলির। প্রথম ম্যাচে বুকে ব্যথা অনুভব করায় কোচ পিটার জেমস বাটলার তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননি। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ভারতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন শিউলি।

Reneta

সাফে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেপালকে। বুধবার ৩ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুশীলনগোয়াভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসশিউল
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT