চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিশ্বকাপ দলে বড় চমক

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ-২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

আগামী সেপ্টেম্বরে গড়াতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দলে রয়েছে বড় চমক। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে মেয়েদের বিশ্বকাপ। আসর সামনে রেখে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঝিলিকের পাশাপাশি দলে ডাক পেয়েছেন অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

বাংলাদেশ নারী জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি খেললেও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় রুবিয়া। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ধারাবাহিক পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন।

২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ১৭ বর্ষী অফস্পিনার নিশিতাও সুযোগ পেয়েছেন দলে। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক সুমাইয়া আক্তারও আছেন স্কোয়াডে। গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র ওয়ানডে খেলেছিলেন তিনি।

২৫ সেপ্টেম্বর কলম্বোতে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। ২৭ সেপ্টেম্বর একই শহরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। মূলপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর, কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। ৭ ও ১০ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে টাইগাররা।

৩ ও ১৬ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার, ম্যাচ দুটি গড়াবে বিশাখাপত্তমে। ২০ ও ২৬ অক্টোবর নাভি মুম্বাইয়ে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে খেলবে টিম টাইগ্রেস।

Reneta

বিশ্বকাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিঝিলিকবাংলাদেশ নারী দলবিসিবিভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসশ্রীলঙ্কাসুমাইয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

গত ২০ বছরে তদবির ছাড়া চাকরি পাওয়ার ইতিহাস বিরল: ভূমি প্রতিমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

স্নিগ্ধার অভিযোগে সরব তারকারা, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT