টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। পথে মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রেলপথে চলাচলকারী যাত্রীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






