চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের আইপিএলে বেঙ্গালুরুর মেন্টর সানিয়া মির্জা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেনিস ছেড়ে ক্রিকেটের সঙ্গে জুড়লেন সানিয়া মির্জা। মেয়েদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মেন্টর হিসেবে নাম লিখিয়েছেন ভারতীয় তারকা।

আরসিবি কর্তৃপক্ষ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন অস্ট্রেলিয়ান বেন সোয়ার। তিনি বর্তমানে নিউজিল্যান্ড নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

গত অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শেষ গ্র্যান্ড স্লাম খেলেছেন সানিয়া। মিক্সড ডাবলসে বোপান্নার সঙ্গে জুটি বেধে রানার্সআপ হয়েছিলেন। এটিপি দুবাই ওপেন শেষে টেনিস থেকে পুরোপুরি অবসর নেবেন ৩৬ বর্ষী তারকা। এরপরই যোগ দেবেন মেয়েদের আইপিএলে।

মেয়েদের আইপিএলে সানিয়া মূলত তরুণ খেলোয়াড়দের মানসিক দিক নিয়ে কাজ করবেন। উচ্ছ্বসিত সানিয়া আরসিবি টিভিকে বলেছেন, ‘পরামর্শদাতার ভূমিকায় কাজ করার প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম। এখন সত্যিই উচ্ছ্বসিত। তরুণ খেলোয়াড়দের স্পোর্টসে ক্যারিয়ার গড়তে আত্মবিশ্বাসী করে তুলতে চাই।’

‘তরুণদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমার ক্যারিয়ারের ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতার কথা তাদের বলতে পারি, যা তাদের কাজে আসবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিকূল অবস্থার মধ্যেও এগিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করতে চাই।’

আসছে ৫ মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ব্রেবোর্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে আরসিবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরসিবিমেয়েদের আইপিএলশোয়েব মালিকসানিয়া মির্জা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT