বিনোদন

কে এই সানা জাভেদ, যাকে বিয়ে করলেন শোয়েব মালিক

সানা জাভেদ ও শোয়েব মালিকের বিয়ের ছবি, বাংলাদেশি ক্রিকেটারের জীবনযাত্রার অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েব মালিকের স্ত্রী সানা জাভেদ ও তার ছবি, বাংলাদেশি ক্রিকেটার ও তার পরিবারের জীবনধারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের খবরের গুঞ্জনের মাঝেই বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তিনি বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবি। এর পর থেকেই সবার কৌতূহলের কেন্দ্রে রয়েছেন সানা জাভেদ।

পাকিস্তানের অভিনেত্রী সানা ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১২ সালে টিভি সিরিয়াল ‘শেহর-ই-জাত’-এ ‘মরিয়াম’ চরিত্রে অভিনয় দিয়ে তার পথচলা শুরু। এরপর একের পর এক সিরিয়ালে অভিনয় করে অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তার মাঝে ‘খানি’, ‘রুশওয়াই’ এবং ‘ডাঙ্ক’ অন্যতম। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘সুকুন’-এ।

শোয়েব মালিক ও সানা জাভেদ বিবাহিত, খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ শোয়েব মালিকের আগে ২০২০ সালে অভিনেত্রীর বিয়ে হয়েছিল পাকিস্তানি অভিনেতা এবং গায়ক-গীতিকার উমাইর জাশওয়ালের সঙ্গে। তবে খুব অল্প সময়ের মাঝেই তারা আলাদা হয়ে যান।

তার ‘দুর্ব্যবহার’ এর অপবাদও রয়েছে অনেক। এক সহকর্মীকে ‘দুই টাকার শিল্পী’ বলে সমালোচিত হয়েছিলেন তিনি। কাজ হারিয়েছিলেন একারণেই।

সহজেই মেজাজ হারানো এবং সামাজিকমাধ্যমে কারও ওপরে ক্ষোভ প্রকাশের অভ্যাস রয়েছে তার। অভিনয় দিয়ে নয়, নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন বার বার।

ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে বিয়ে করার আগে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীকে ২০১০ সালে তালাক দিয়েছিলেন শোয়েব। ওই বছর ভারতের হায়দরাবাদে ঐতিহ্যবাহী মুসলিম অনুষ্ঠানে সানিয়া-শোয়েবের বিয়ে হয়। পরে পাকিস্তানের শিয়ালকোটে একটি ওয়ালিমা অনুষ্ঠান হয়। ২০১৮ সালে তাদের সন্তান ইজহানের জন্ম হয়।

বিষয়:অভিনেত্রী ক্রিকেটার ডিভোর্স পাকিস্তান বিচ্ছেদ বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…