চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে খেলার অনুমতি পেয়ে জিতেই গেল ভেনাস-মারে জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড়রা জিততে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিসের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্লাম উইম্বলডনে উইলিয়ামস সিস্টার্স নামে খ্যাত সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের খেলাটা অনিশ্চিত ছিল। পরে মেয়েদের এককে সেরেনার খেলাটা নিশ্চিত হলেও ভেনাসের খেলাটা অনিশ্চয়তার মুখেই পড়েছিল। 

গত মঙ্গলবার ফ্রান্সের হারমনি তানের কাছে হেরে মেয়েদের এককে প্রথম রাউন্ডেই বিদায় নেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে খেলার সুযোগ পান ৫টি উইম্বলডন শিরোপা জেতা ভেনাস। বুধবার ড্রয়ে জানানো হয়েছিল তার ম্যাচের দিনক্ষণ। আর সুযোগ পেয়েই করলেন বাজিমাত।

মিশ্র দ্বৈতে ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াই শেষে অ্যালিকজা রোসোলস্কা এবং মাইকেল ভেনাস জুটিকে ৬-৩, ৬-৭ (৭-৩) ও ৬-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভেনাস উইলিয়ামস ও জেমি মারে জুটি।

Banglabid

২০২১ সালের আগস্টের পর প্রথম কোর্টে নেমে জয়ের স্বাদ পাওয়াটা ভেনাসের কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছে। দীর্ঘদিন খেলার মাঝে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার আশাটাও তিনি করতে পারেননি। তার চেয়েও বড় কথা মিশ্র দ্বৈতে খেলার জন্য তিনি সঙ্গীই খুঁজে পাচ্ছিলেন না।

ভেনাসের কোচ যুক্তরাজ্যের টেনিস খেলোয়াড় জেমি মারের কাছে গিয়েছিলেন। অনুরোধ করেছিলেন তার শিষ্যের সঙ্গে খেলার জন্য। জেমি রাজি হয়ে যান এবং ভেনাস তার সঙ্গে কোর্টে নামেন।

ম্যাচ শেষে ভেনাস বলেন, ‘আমার খেলার কোনো পরিকল্পনা ছিল না। আমি ঘাস (কোর্ট) দেখেই রোমাঞ্চিত হয়েছি। এটি অবশ্যই সেরা শেষ মুহূর্ত ছিল।’

Reneta

জয়ের পর মারে বলেছেন, উইলিয়ামস আমাকে গত বছর উইম্বলডনে খেলতে বলেছিলেন। কিন্তু চোটের কারণে ছেলেদের দ্বৈত এবং মিশ্র দ্বৈতে খেলতে পারিনি। দুইবার তো না বলা যাবে না। এটা মজার ছিল। ভেনাস উইলিয়ামসের সাথে খেলা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।’

এর আগে উইম্বলডনে ২০১৯ সালে মিশ্র দ্বৈতে খেলেছিলেন অ্যান্ডি মারে ও সেরেনা উইলিয়ামস। সেবার তারা তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন। কাকতালীয়ভাবে এবার জুটিবদ্ধ হয়েছেন তাদেরই ভাই-বোন ভেনাস উইলিয়ামস ও জেমি মারে। নতুন এই জুটি কতদূর যেতে পারবে, তা সময় বলে দেবে।

আগামী রোববার ভেনাস-মারে জুটি দ্বিতীয় রাউন্ডে অ্যালিসিয়া বার্নেট এবং জনি ও’মারার সঙ্গে খেলবেন।

অন্যদিকে মিশ্র দ্বৈতের আরেক ম্যাচে জয় পেয়েছেন ভারতের সানিয়া মির্জা ও ক্রোয়েশিয়ার মাতে পাভিচ জুটি। তারা স্পেনের ডেভিড ভেগা-হার্নান্দেজ ও জর্জিয়ার নাতেলা জালামিডজের বিপক্ষে ৬-৪,৩-৬ ও ৭-৬ (১০-৩) ব্যবধানে জয় পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনলিড স্পোর্টসসানিয়া মির্জা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কেজিএফ-এর মতো ছবি করলে শাহরুখকে দর্শক মেনে নিত না’

পরবর্তী

আবার এক ছবিতে ‘বাহুবলি’ জুটি প্রভাস-আনুশকা

পরবর্তী
প্রভাস ও আনুশকা বাহুবলি চরিত্রে শুটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার এক ছবিতে 'বাহুবলি' জুটি প্রভাস-আনুশকা

বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের জন্য বিশেষ চিত্র, ক্রীড়া ও সাংবাদিকতার প্রতীকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আজ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT