চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, ভারতের গ্রুপে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের এশিয়া কাপে সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অন্যগ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান। শ্রীলঙ্কায় হতে চলা আসরে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে আসরে সকল ম্যাচ পরিচলানা করবেন নারী রেফারি ও আম্পায়ারগণ।

মঙ্গলবার এক বিবৃতিতে সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১৯ থেকে ২৮ জুলাই পর্যন্ত খেলা গড়াবে শ্রীলঙ্কার ডাম্বুলায়। দুই গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে অংশগ্রহন করবে ৮টি দল। এরআগের আসরে সাতটি দল অংশগ্রহন করেছিল।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী নেপাল ও সংযুক্ত আরব আমিরাত । ‘বি’ গ্রুপে বাংলাদেশ। শ্রীলঙ্কাসহ টাইগ্রেসদের প্রতিপক্ষ মালেয়শিয়া ও থাইল্যান্ড। ১৯ জুলাই উদ্বোধনী দিনে ভারত- সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান-নেপাল ম্যাচ গড়াবে। ২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।

গ্রুপপর্বে টাইগ্রেসদের পরবর্তী ম্যাচ ২২ জুলাই থাইল্যান্ড এবং ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে। এছাড়া ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ২১ জুলাই। গ্রুপপর্ব শেষে ২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই ফাইনাল গড়াবে।

একনজরে মেয়েদের এশিয়া কাপের সূচী:
১৯ জুলাই- পাকিস্তান-নেপাল, ভারত-আরব আমিরাত
২০ জুলাই- বাংলাদেশ-শ্রীলঙ্কা, থাইল্যান্ড-মালদ্বীপ
২১ জুলাই- ভারত-পাকিস্তান, নেপাল-আরব আমিরাত
২২ জুলাই- বাংলাদেশ-থাইল্যান্ড, শ্রীলঙ্কা-মালদ্বীপ
২৩ জুলাই- পাকিস্তান-আরব আমিরাদ, ভারত-নেপাল
২৪ জুলাই- বাংলাদেশ-মালদ্বীপ, শ্রীলঙ্কা-থাইল্যান্ড
২৬ জুলাই- দুই সেমিফাইনাল
২৮ জুলাই- ফাইনাল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিসিপাকিস্তানবাংলাদেশভারতমেয়েদের এশিয়া কাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জুলাই ২৯, ২০২৬

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT