রাজনীতি

জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে বেশি বিপন্ন হবেন: রিজভী

জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে বেশি বিপন্ন হবেন: রিজভী

জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ ৩০ জানুয়ারি শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে নারীদের হেনস্তা করছে এবং ভিন্ন মতাদর্শীদের বিরুদ্ধে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর মাধ্যমে ভিন্নমত দমন এবং একটি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের ইতিহাস ও সামাজিক বাস্তবতায় দেখা গেছে, ধর্মভিত্তিক রাজনীতির উত্থানে নারীর স্বাধীনতা ও নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ে।

তিনি ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জামায়াতে ইসলামী রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…