চাঁদপুর

উদ্যোক্তা তৈরি করায় নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছে: শিক্ষামন্ত্রী

নারী উদ্যোক্তা ও শিক্ষামন্ত্রীর বক্তব্য, নারীর স্বাবলম্বী হওয়ার গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী নারী উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, নারীদের স্বাবলম্বী হওয়ার প্রেরণা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করছে। আর এই উদ্যোক্তা তৈরীর মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছে।

শনিবার (১১ নভেম্বর) চাঁদপুর শহরের কদমতলাস্থ মন্ত্রীর নিজ বাসভবনে তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় ৪টি ট্রেডের ২০০ জন নারীর মাঝে প্রশিক্ষণ ভাতার ১১ লাখ ২১ হাজার ৫৫০ টাকার চেক বিতরণ করেন। এসময় চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:চাঁদপুর নারী উদ্যোক্তা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বাবলম্বী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…