আন্তর্জাতিক

পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় সাংসদকে চড় মারলেন নারী

নারীর চড় মারার সময়ের ছবি, জনসমাগমের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় সংঘর্ষের সময় নারীর চড় মারার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের হরিয়ানার কাইথাল জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান জনতা পার্টির রাজ্য সভার সদস্য এমএলএ ঈশয়ার সিংক। এসময় পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় বিক্ষুদ্ধ হয়ে পড়েন স্থানীয়রা। একপর্যায়ে এমএলএ চড় বসিয়ে দেন স্থানীয় ক্ষুব্ধ এক নারী।

বৃহস্পতিবার ১৩ জুলাই এনডিটিভি এই তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, এসময় তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।

জানা যায়, এমএলএ ঈশ্বর সিং কাইথালের বন্যাকবলিত গুহলা এলাকা সফরে যান। তার আগমনের কথা শুনে স্থানীয়রা জড়ো হতে থাকেন। এসময় জলাবদ্ধতার কারণে দুর্বল নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এছাড়াও তার সফরের বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। একপর্যায়ে ক্ষুব্ধ এক নারী তাকে চড় মেরে বসেন।

এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নারী এবং অন্যান্য স্থানীয়দের বলতে শোনা যায়, ‘আপনি এখন কেন এসেছেন?’

পরে অবশ্য সভা সদস্য সিং মিডিয়ার সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, তিনি ওই নারীকে ক্ষমা করে দিয়েছেন এবং নারীর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেবেন না। তিনি বলেন, ‘আমি ওই মহিলার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেব না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি।’

রাজ্যে প্রবল বৃষ্টির কারণে হরিয়ানায় বন্যার সৃষ্টি হয়। এর ফলে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:এমএলএ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…