জনপদ

আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য গ্রেপ্তার

নারীসহ তিনজন গ্রেপ্তার, র‍্যাবের গাড়ি পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের সদস্যরা নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে, ঘটনাস্থলে র‍্যাবের গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানের রোয়াংছড়ি থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিমসহ পাচার ও চোরাচালান চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১ এপ্রিল) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তার রেদামা মারমা (৪৮) বান্দরবানের রোয়াংছড়ি আঙ্গাপাড়া এলাকার মৃত থোয়াইচিমং মারমার স্ত্রী।

মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সূত্রে জানা যায়, আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদক কারবারী বান্দরবানের রোয়াংছড়িতে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদে রোববার বিকেলে ওই এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে রেদামা মারমাকে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। কথিত আছে; উদ্ধারকৃত অবৈধ আফিম এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার রেদামা মারমা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:আফিম চোরাচালান চক্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…