চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ৩ দিন পর বিল থেকে মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
নিখোঁজ নারী, টঙ্গীতে মরদেহ উদ্ধার, ম্যানহোলে পড়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গীর হোসেন মার্কেট এলাকার খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের একটি দল।

ফায়ার সার্ভিস জানায়, যে ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছিলেন ফারিয়া, সেটির পানি প্রবাহিত হয়ে শালিকচূড়া বিলে গিয়ে পড়ে। মঙ্গলবার সকালে সেখানে তল্লাশি চালিয়ে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গার সদর উপজেলার বাগানপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) দায়িত্বে ছিলেন এবং টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ সরবরাহের কাজে এসেছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি ম্যানহোলের মুখ খোলা অবস্থায় ছিল। ছিল না কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা ঢাকনা। গত রোববার রাতে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই নালায় পড়ে যান ফারিয়া। তীব্র স্রোতে তিনি দ্রুত ভেসে যান এবং নিখোঁজ হন। এরপর থেকেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

নিহতের বড় ভাই মো. শোভন জানান, বোনের মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর থেকে তাকে খুঁজতে থাকি। পরে সোমবার সকালে ঘটনাস্থলে এসে বোনের জুতা দেখে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই।

Reneta

এ ঘটনায় স্থানীয়দের অনেকে সিটি করপোরেশন ও বিআরটি প্রকল্পের গাফিলতিকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, ব্যস্ত সড়কের পাশে খোলা ড্রেন রেখেই কর্তৃপক্ষ দায়সারা দায়িত্ব পালন করেছে, যার মাশুল দিতে হলো এক তরুণীকে প্রাণ হারিয়ে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টঙ্গীনালায় পড়েমরদেহ উদ্ধারহোসেন মার্কেট এলাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT