শিক্ষা

এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার সারাদেশে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এই সংখ্যাটি ছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এক বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শনিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সকাল ১১টার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অধিকাংশ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিষয়:আ ন ম এহসানুল হক উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি জিপিএ ৫ শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…