চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন ভবনের বহির্দৃশ্য, ঢাকার মিরপুরে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ৫০ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, হামিদুল (৫৩) ও এনামুল হক (৩৮)।

মঙ্গলবার রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

Banglabid

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই নারী পেশায় সাংবাদিক বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। সোমবার রাতে ওই নারী তথ্য সংগ্রহের কাজ শেষ করে তুরাগের বাসায় ফিরছিলেন।

তিনি জানান, পরে কয়েকজন লোক তাকে পল্লবীর বারনটেক এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। সোমবার দিবাগত রাত একটা থেকে মঙ্গলবার ভোরের মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ সকালে সংবাদ পেয়ে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে।

ভুক্তভোগী নারী জানান, তার বাসা তুরাগ এলাকায়। তিনি একটি পত্রিকায় কাজ করেন। মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে, এমন খবর পেয়ে তিনি রাজধানীর তুরাগ এলাকা থেকে রাত ১১টার দিকে সেখানে যান। তখন কয়েকজন লোক তাকে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকায় নির্মাণাধীন ১২তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। সেখানে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। মঙ্গলবার দুপুরে তিনি পল্লবী থানায় মামলা করেন।

Reneta

ওসি নজরুল ইসলাম জানান, শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। বুধবার সকালে সেখানে তার ফরেনসিক পরীক্ষা করা হবে। বাকি আসামিদের ধরার জন্য পুলিশের দুটি দল কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ২ধর্ষণপল্লবী থানাসংঘবদ্ধ ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT