অর্থনীতি

বিস্কুট-কেকের ওপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার

বিভিন্ন ধরনের বিস্কুট ও কেকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ধরনের বিস্কুট ও কেকের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভ্যাট বাড়ানোর দেড় মাসের মাথায় বিস্কুট-কেকের ওপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।  মেশিনে প্রস্তুত ও হাতে বানানো- উভয় ধরনের বিস্কুটের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। বিস্কুটের মতো কেকের ওপরও একই হারে ভ্যাট আরোপ হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ- সংক্রান্ত আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে যেসব কেকের প্রতিকেজির মূল্য ৩০০ টাকার বেশি সেগুলোতেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।

এর আগে চলতি অর্থবছরের মাঝপথে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এ তালিকায় রয়েছে বেকারি পণ্য বিস্কুট ও কেকও।

এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়েছে ব্যাপক। এবার বিস্কুট থেকে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করলো সরকার।

বিষয়:এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…