তেলের দাম আরও কিছুটা কমলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ত বলে মনে করছেন সাধারণ মানুষ ও পবিবহন চালকরা। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান বলছেন, নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিমাসে স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে তেলর দাম নির্ধারণ করা হবে। তিনি বলেছেন, সম্প্রতি তেলের দাম কমানো এই সমন্বয় প্রক্রিয়ারই অংশ।







