বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ব্যবসায়ীরা। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র তথ্য সূত্রে, এশিয়ার বিকেলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়।
এর আগের দিন বুধবার তেলের দাম ৮ শতাংশের বেশি কমে যায়। সেদিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, জ্বালানির দামের ওপর ইরান যুদ্ধের প্রভাবই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ।
উল্লেখ্য এদিকে টানা দরপতনে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে নির্বাচনের ফলাফল ইরানের সঙ্গে সংঘাতের অবসান বা উত্তেজনা প্রশমনে কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।






