চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান্নার গ্যাস নেই, মালায়ালাম সিনেমায় বড় সংকট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৬
বিনোদন
A A

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পেট্রোল, ডিজেলের দাম না বাড়ানোর কথা ঘোষণা করলেও ভারতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের সবচেয়ে শক্তিশালী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মালায়ালামে!

রান্নার গ্যাসের তীব্র সংকটের কারণে শুটিং লোকেশনে খাবার সরবরাহে সমস্যা তৈরি হয়েছে, যা ইতোমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে চলমান সিনেমাগুলোর শুটিংয়ে।

বর্তমানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে প্রায় ১৮টি সিনেমার শুটিং চলছে বলে জানিয়েছে কেরালা ফিল্ম প্রডিউসারস অ্যাসোসিয়েশন (কেএফপিএ)। সংস্থাটির সভাপতি বি. রাকেশ জানান, রান্নার গ্যাসের মজুত আর মাত্র দুই দিনের মতো আছে। এই সংকট দ্রুত কাটিয়ে উঠতে না পারলে শুটিং বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Banglabid

তিনি বলেন, যদি পরিস্থিতির কারণে শুটিং মাঝপথে বন্ধ করতে হয়, তবে চলমান ১৮টি ছবির প্রযোজকদের সম্মিলিতভাবে প্রায় ৫ কোটি রুপি ক্ষতির মুখে পড়তে হতে পারে। কারণ একবার শুটিং বন্ধ হয়ে গেলে পুরো ইউনিট, শিল্পী ও প্রযুক্তি দলকে আবার এক করা এবং পুরো লজিস্টিকস নতুন করে সাজানো সহজ নয়।

এদিকে কেরালা ফিল্ম চেম্বার অব কমার্স–এর সভাপতি অনিল থামস জানিয়েছেন, ইতোমধ্যেই বিভিন্ন শুটিং ইউনিট থেকে ফোন আসছে যে গ্যাসের সংকটের কারণে লোকেশনে খাবার প্রস্তুত করা কঠিন হয়ে পড়ছে। আপাতত যে গ্যাস মজুত রয়েছে, তা দিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

প্রোডাকশন কন্ট্রোলার ডিক্সন বলেন, লোকেশনে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারদের কাছে সাধারণত দুই দিনের মতো গ্যাসের মজুত থাকে। তবে সংকট দীর্ঘস্থায়ী হলে অন্য অনেক খাতের মতো চলচ্চিত্র শিল্পও বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

Reneta

সাধারণত একটি সিনেমার শুটিং সেটে প্রতিদিন গড়ে ১০০ থেকে ২৫০ জন সদস্যের জন্য খাবার প্রস্তুত করতে হয়, যা পুরোপুরি নির্ভর করে রান্নার গ্যাসের ওপর। তবে গ্যাস সংকটের কারণে অনেক ক্যাটারিং ইউনিট এখন বিকল্প হিসেবে কাঠের চুলা ব্যবহার করে রান্নার ব্যবস্থা করার চেষ্টা করছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে মালায়ালাম চলচ্চিত্র শিল্পের শুটিং কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। দ্য হিন্দু

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস সংকটমালায়ালামরান্নাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT