চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের দাপটের দিনে ওয়েস্ট ইন্ডিজেরও দারুণ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০০তম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের মহাতারকা বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৩৮ রান তোলে সফরকারী দল। বল হাতে অবশ্য সিরাজ-জাদেজাদের দিনটি ভালো কাটেনি। ব্যাটে নেমে সাবধানেই এগোচ্ছে উইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলা শেষে এক উইকেটে ৮৬ রান তুলেছে ক্যারিবীয় দলটি।

পোর্ট অব স্পেনে দুই টেস্টের সিরিজে শেষ ম্যাচে বৃহস্পতিবার টসে জিতে ভারতকে ব্যাটে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ভারত-উইন্ডিজের ১০০তম ম্যাচের প্রথমদিনের শেষে রোহিতদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৮৮ রান। ১৬১ বল খেলে ৮৭ রানে অপরাজিত থাকেন কোহলি।

প্রথমদিনে কোহলি-জাদেজা যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিনে সেখান থেকেই দাপট দেখিয়েছেন দুজনে। দ্বিতীয় দিনে শুরুতে সেঞ্চুরির দেখা পান কোহলি। ১৮০ বলে তুলে নেন সেঞ্চুরি। দিনের সপ্তম ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের অফস্টাম্পের বাইরের হাফ ভলিতে চার মেরে টেস্টে ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন এই কিংবদন্তি।

Banglabid

কোহলির সেঞ্চুরির পর হাফ-সেঞ্চুরির দেখা পান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এরপরই শুরু হয় ছন্দপতন। রানআউট হয়ে সাজঘরের পথ ধরেন কোহলি। ১১ চারে ২০৬ বলে ১২১ রানে আউট হন। পরে কেমার রোচের বলে আউট হয়ে ফেরেন ৫ চারে ১৫২ বলে ৬১ রান করা জাদেজা।

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও রান পাননি ঈশান কিষাণ। ২৫ রান করে আউট হন। হাফ-সেঞ্চুরি তুলে নেন রবীচন্দ্রন অশ্বিন। ৭৮ বলে ৫৬ করে রোচের শিকার হন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকেন। জেসন হোল্ডার নেন দুই উইকেট। এক উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল।

Reneta

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে স্বাগতিক দল। দুই ওপেনার তেজনারায়ণ চন্দরপল ও ক্রেইগ ব্র্যাথওয়েটের ওপেনিং জুটিতে আসে ৭১ রান। ৯৫ বলে ৩৩ রানে চন্দরপল আউট হলে দ্বিতীয় দিন শেষে ৩৭ রান করে অপরাজিত থাকেন ব্র্যাথওয়েট। ১৪ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন কার্ক ম্যাকেঞ্জি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইন্ডিজওয়েস্ট ইন্ডিজকোহলিজয়সওয়ালব্র্যাথওয়েটভারতভারত- ওয়েস্ট ইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে বেসামরিক ব্যক্তিদের সামরিক বিচারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ

পরবর্তী

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুয়েতে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দলের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জয়

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT