অন্যান্য খেলা

উইম্বলডনকে জরিমানা করল ডব্লিউটিএ

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের লোগো, টেনিস র্যাকেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের লোগো, যা গাছে ঝুলন্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু থেকেই ক্রীড়াক্ষেত্রে নানা রকম নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে রাশিয়াকে। তারই ধারাবাহিকতায় উইম্বলডনের চলতি আসর থেকে রাশিয়ার টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ করেছিল টুর্নামেন্টের আয়োজকরা। আর রাশিয়ার আক্রমণে সমর্থন দেওয়ায় বেলারুশকেও দেওয়া হয়ে একই শাস্তি। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পাল্টার জবাব দিয়েছে উইমেন’স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)।

বিশ্বখ্যাত টুর্নামেন্টটির আয়োজকদের জরিমানা করেছে মেয়েদের টেনিসের নিয়ন্ত্রক সংস্থাটি। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্য লন টেনিস এসেসিয়েশনকে সাড়ে সাত লাখ ও দ্য অল ইংল্যান্ড ক্লাবকে আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করেছে ডব্লিউটিএ।

তবে শাস্তির বিরুদ্ধে আপিল করেছে দুটি সংস্থাই। সোমবার উইম্বলডনের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বিষয়টি নিশ্চিত করেন। তবে এখনই এ বিষয়ে কোনো মন্ত্যব্যে করতে চাননি তিনি।

‘আমরা আপিল করেছি। যেহেতেু আমাদের একটি আইনী প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইনা। আমারা অবশ্যই আমাদের সিদ্ধান্তে অটল থাকব।’

বিষয়:ইউক্রেন উইম্বলডন ডব্লিউটিএ বেলারুশ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…