চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দশক সেন্টার কোর্টে অপরাজিত জোকোভিচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

উইম্বলডনে টানা পঞ্চম শিরোপার পথে দাপটের সঙ্গে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। সুইজারল্যান্ডের স্ট্যান ভাভরিঙ্কাকে হারিয়ে কেটেছেন চতুর্থ রাউন্ডের টিকিট।

ভাভরিঙ্কার বিপক্ষে জয়ে জোকোর ঝুলিতে জমেছে আরেকটি ঐতিহাসিক অর্জন। টানা এক দশক তিনি সেন্টার কোর্টে একটি ম্যাচও হারেননি। ১৯২২ সালে সেন্টার কোর্টে টেনিস শুরুর পর থেকে এটি যেকোনো খেলোয়াড়ের সময়ের ব্যবধানে দীর্ঘতম অপরাজিতের রেকর্ড।

শুক্রবার রাতে ম্যাচের প্রথম দুই সেটে ৬-৩ ও ৬-১ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেন রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম জয়ের মালিক জোকোভিচ। তৃতীয় সেটে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে, টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতে খেলা শেষ করেন র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা সার্বিয়ান মহাতারকা।

২০১৩ সালের ৭ জুলাই সবশেষ সেন্টার কোর্টে হারের মুখ দেখেছিলেন জোকো। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের কাছে ফাইনালে হেরেছিলেন। এরপর থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত টেনিস কোর্টে টানা ৪২ ম্যাচ জিতলেন। কাকতালীয়ভাবে চলতি বছরের ৭ জুলাই আবারও সেন্টার কোর্টে নেমেছিলেন। এবারও দেখলেন জয়ের মুখ।

ছেলেদের এককের আরেক ম্যাচে বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পা দিয়েছেন সপ্তম বাছাই রাশিয়ান তারকা আন্দ্রে রুভলেভ। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতলেও পরেরটি টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে হারেন। তৃতীয় সেট টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয়ের পর চতুর্থ সেটে প্রতিপক্ষকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন।

বৃষ্টির কারণে উইম্বলডনের সূচিতে হয়েছে ওলটপালট। শুক্রবার হয়েছে দ্বিতীয় রাউন্ডের বেশ কয়েকটি খেলা। ছেলেদের এককে জয় পান অ্যালেক্সান্ডার জেভেরেভ, দানিল মেদভেদেভ, ইয়ান্নিক সিনার ও শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। গ্রিক তারকা স্টেফানো সিৎসিফাসের কাছে হেরে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে।

Reneta

মেয়েদের এককে প্রত্যাশিত জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন ইগা সুয়েটেক। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পোলিশ তারকা ক্রোয়েশিয়ার পেত্রা মার্তিচের বিপক্ষে ৬-২ ও ৭-৫ ব্যবধানে জয় পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজউইম্বলডনজেভেরেভজোকোভিচমারেমেদভেদেভলিড স্পোর্টসসিৎসিপাসসুয়েটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT