চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটার উইলিয়ামসন ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড। দীর্ঘ বিরতির পর সাদা বলের ক্রিকেটে ফিরছেন কেন উইলিয়ামসন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর হবে তার প্রথম আন্তর্জাতিক পদার্পণ। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-টুয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন। আশামতো ওয়ানডে দিয়ে ফিরছেন। সঙ্গে গত আগস্টে জিম্বাবুয়ে সফরে তলপেটে চোট পাওয়া নাথান স্মিথকেও ফিরিয়েছে নিউজিল্যান্ড।

চোটের কারণে অনেক নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। ফিন অ্যালেন, লোকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রউক, গ্লেন ফিলিপস এবং বেন সিয়ার্স চোটের কারণে নেই।

আগামী ২৬, ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। খেলা হবে যথাক্রমে মাউন্ট মঙ্গানুই, হ্যামিল্টন এবং ওয়েলিংটন।

নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিয়ামসনটি-টুয়েন্টি সিরজনিউজিল্যান্ডব্রেসওয়েললিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT