চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত?

ডয়চে ভেলের প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পটভূমিতে ফুলের arrangements।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার ৫০ দিন পূর্ণ হয়েছে৷ প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায়বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন৷

ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে৷ বলা হচ্ছে, ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে ৪৫ দিন থাকা যায়৷ সেই ৪৫ দিন শেষ হয়ে গিয়েছে৷ প্রশ্ন উঠেছে, এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত?

ভারত কী করতে পারে?
ও পি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেছেন, ‘দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে৷ ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে৷ তার একটা প্রক্রিয়া আছে, তা চলতে থাকবে৷’

Banglabid

তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে, এমন ভাবার কোনো কারণ নেই৷ ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত ভারতের রাজ্যসভার সদস্য বিজয় মালিয়াকে চাইছে৷ কিন্তু এখনো তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হয়নি৷ ২০১৬ সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন৷ তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে৷ তাকে ভারতের হাতে তুলে দেয়ার জন্য আবেদন জানানো হয়েছে৷ তারপর আইনি জটিলতায় এখনো মালিয়াকে ফেরত পায়নি ভারত৷

শ্রীরাধা বলছেন, ‘শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন৷ শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে৷ ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদে থাকতে পারবেন৷ তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেয়া হবে বলে আমার অন্তত মনে হয় না৷ আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই৷’

সম্পর্কে বাধা হবে না
নামপ্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না৷ তার মতে, দুইটি বিষয় এক করে দেখা উচিত নয়৷ দুইটি বিষয় আলাদা৷ বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ৷ ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পিছনে দুই দেশের স্বার্থ হয়েছে৷

Reneta

তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকেও ভারত আশ্রয় দিয়েছে৷ তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন৷ তারপরেও তো তার থাকা-না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি৷

বর্তমান অবস্থা
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে৷ তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই৷

সুরক্ষা বিশেষজ্ঞ ও সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় বলেছেন, ‘টেকনিক্যালি বলা যেতে পারে, শেখ হাসিনা স্টেটলেস৷ তিনি ভারত থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না৷ কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই৷’

ফলে তিনি কতদিন এখানে থাকবেন, তাকে বাংলাদেশের হাতে দেয়া হবে বা হবে না, এটা শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন৷ এখন যা পরিস্থিতি তাতে প্রত্যর্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছেন না৷

সোর্চ : ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কূটনৈতিক পাসপোর্টপ্রত্যর্পণ চুক্তিশেখ হাসিনাকে ফেরত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব: সজীব ওয়াজেদ জয়

পরবর্তী

ক্লাস শেষে বাড়ি যাওয়া হলো না ইবি শিক্ষার্থীর

পরবর্তী
ছাত্রের ছবি ক্লাস শেষে বাড়ি যাওয়ার সময়, ইবি শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাস শেষে বাড়ি যাওয়া হলো না ইবি শিক্ষার্থীর

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ চ্যানেল চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের বক্তব্য

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT