চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পুনরায় যে তথ্য জানাল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার ফেরার বিষয়ে তথ্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবারও নিশ্চিত করেছে ভারত।

শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রথম প্রশ্নটা করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে।

Banglabid

তিনি বলেন, ‘এ নিয়ে আগেও নিশ্চিত করা হয়েছে। আগেও বলেছি, প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি। এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই।’

এ ছাড়াও রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচারকার্য যেন সুষ্ঠু হয়, সেই আহ্বান জানাচ্ছি।’

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। এর মধ্যে তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হয়েছে। এমনকি গণহত্যার মামলাও রয়েছে। এ জন্য বিচারের প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর ভারতকে কূটনৈতিক নোট পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Reneta

আজকের ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাংক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কি না জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে।

জয়সয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্রসচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়।

ব্রিফিংয়ে দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। ৫ জানুয়ারি ৯৫ জন ভারতীয় ও ৯০ জন বাংলাদেশি জেলে দুই দেশ থেকে মুক্তি পাবেন।

বাংলাদেশের পালাবদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তারক্ষীদের কাজ। তারা সেই কাজ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়শেখ হাসিনাকে ফেরত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পরিস্থিতি’ বুঝেই খেলেন পান্ট, আউটের ধরন নিয়ে বিতর্ক

পরবর্তী

আরও ২৩ জন ডেঙ্গু আক্রান্ত

পরবর্তী
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ২৩ জন ডেঙ্গু আক্রান্ত

সাকিব আল হাসান সাংবাদিকদের সাথে কথা বলছেন, মিডিয়া কর্মীরা তাকে ঘিরে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত বিপিএলের মাঝেই

সর্বশেষ

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT