জনপদ

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী-সন্তানের মৃত্যু

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত, ট্রাফিক cones সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের বিরামপুরে স্বামীর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে জেলার বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। নিহত ওই নারী বিরামপুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

নিহত নারীর স্বামী গোলাম রব্বানী জানান, আজ সকালে শিশু সন্তান রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও ছেলে কাইফের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:দিনাজপুর বিরামপুর সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…