চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা ও আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনা হয়েছে কেন?

বিবিসি বাংলার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচন কমিশন ভবনের সামনে সেনা সদস্যরা অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রধানরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে তাদেরকে ঢাকায় আনার উদ্দেশ্য নিয়ে আলোচনা ও কৌতুহল দেখা যাচ্ছে। ঢাকায় আসা এ দুজন কর্মকর্তা হচ্ছেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনার হিসেবে দায়িত্বরত আরিফ মোহাম্মদ। গত দশ দিনের মধ্যে এই দুটি কূটনৈতিক মিশন বিক্ষোভ ও হামলার শিকার হয়।

গতকাল ৬ ডিসেম্বর বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ২৮ নভেম্বর কলকাতার উপ-হাইকমিশনের সামনে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে একটি সংগঠন বিক্ষোভ পালন করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ‘সহিংস’ হয়ে পুলিশ ব্যারিকেড ভেঙে উপ-হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়।

এর পাঁচ দিন পর দোসরা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে একটি পতাকা পোড়াতেও দেখা যায়। এসব ঘটনায় বক্তব্য-বিবৃতি দিতে দেখা যায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। কয়েকদিনের মাথায় ডেকে আনা হলো সংশ্লিষ্ট মিশনগুলোর প্রধানদের। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, কলকাতায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনার বৃহস্পতিবার বিকেলেই পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন। তবে, তাদের ‘প্রত্যাহার করা’ বা ‘ফিরিয়ে আনা হয়েছে’ কি না তা এখনো স্পষ্ট নয়।

কোন প্রেক্ষাপট থাকলে ফিরিয়ে আনা হয়?

Banglabid

দু’টি দেশের কূটনৈতিক সম্পর্কের মাত্রার ওপর ভিত্তি করে কূটনীতিকদের পদায়ন ও প্রত্যাহারের বিষয়টি নির্ধারিত হয়ে থাকে। বিভিন্ন কারণে কোনো কূটনীতিককে ‘ফিরিয়ে আনার’ প্রয়োজন পড়তে পারে বলে জানান বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক মুন্সী ফয়েজ আহমদ। তিনি বলেন, প্রথমত, কূটনৈতিক মিশনটি যেখানে অবস্থিত সেখানকার পরিস্থিতি যদি বিপজ্জনক হয়ে যায় তাহলে কর্মকর্তাদের ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়ে। তখন পুরো মিশনকেই সাধারণত সরিয়ে আনা হয়।

এছাড়া, সংশ্লিষ্ট দেশের কোনো কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ স্বরূপ প্রতিনিধি প্রত্যাহার করার কূটনৈতিক রেয়াজ আছে।ফয়েজ আহমদ বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে লেভেল অফ দ্য মিশন ডাউনগ্রেড (অবনমন) করাও একটি চর্চা। যেমন – কোন হাইকমিশনার বা রাষ্ট্রদূত পদমর্যাদার কর্মকর্তার বদলে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ দিয়ে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। তৃতীয়ত, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যদি কোনো ব্যর্থতা থাকে তাহলেও ফিরিয়ে আনা বা প্রত্যাহার করা হয়ে থাকে।করণীয় ছিল এমন কিছু করতে পারেন নি বা এমন কিছু করেছেন যেটাতে সরকার খুশি নয় সেক্ষেত্রে তাদের ফেরানো হয়।

অবশ্য, বাংলাদেশের দুই মিশন প্রধানকে দেশে ডেকে আনার ক্ষেত্রে ওপরের কোনো প্রেক্ষাপটই তৈরি হয়েছে বলে মনে করেন না ফয়েজ আহমদ।

‘টেম্পোরারি মুভ’

Reneta

কলকাতার উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনা সম্পর্কে ‘বিস্তারিত আলোচনার’ জন্যই ওই দুই মিশন প্রধানকে ডাকা হয়েছে। এটি ‘টেম্পোরারি মুভ’ (সাময়িক স্থানান্তর) বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে ভারতে বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্র। এ ধরনের তলব করে কথা বলাকে ‘কনসালটেশন’ (পরামর্শ) হিসেবে অভিহিত করে থাকেন কূটনীতিকরা।

মুন্সী ফয়েজ আহমদ বলেন, কোনো বিষয় বা ঘটনা সামনাসামনি ভালো করে জেনে নেয়ার জন্য ‘কনসালটেশন’ একটি ‘রুটিন ওয়ার্ক’। বাংলাদেশের আরেকজন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, মিশনগুলোতে দুটি বড় ধরনের ঘটনা ঘটেছে, বিষয়টি কী অবস্থায় ঘটেছে বা সেখানকার অবস্থাটা এখন কী সেটা লিখে সবসময় প্রকাশ করা যায় না। কাজেই আমার ধারণা মন্ত্রণালয় মিশন প্রধানদের কাছ থেকে শুনতে চায় আসল সমস্যাটা কীরকম ছিল, এখন কোথায় আছে, ভবিষ্যতের জন্য তাদের প্রেডিকশন কী, তারা কী ভাবছে।

এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের কী করা উচিত তাও আলোচনা হয়ে থাকে কনসালটেশনে। হুমায়ুন কবির বলেন, ওদেরকে ডেকে আনার মধ্যে বাড়তি কিছু চিন্তার অবকাশ আছে বলে মনে হয় না।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ

কূটনৈতিক মিশন ঘিরে উত্তেজনা বাড়ে যেভাবে

পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন ক্রমশ স্পষ্ট হতে থাকে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। একদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু এবং হিন্দুদের ওপর হামলা এবং অত্যাচারের নানা রকম তথ্য, অপতথ্য এবং গুজব ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে।

অন্যদিকে, অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় ও প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলো থেকে ভারত যে যে বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতিও চলে আসছে। ঘটনা আরো ঘনীভূত হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সহিংসতা, এবং এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনা ঘিরে।

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার ডেপুটি হাইকমিশন অভিমুখে কেন্দ্রের শাসক দল বিজেপিসহ কয়েকটি ধর্মীয় সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করে। ভারতের আরো কয়েকটি বাংলাদেশি মিশনের কাছেও প্রতিবাদ কর্মসূচি পালনের খবর পাওয়া যায়। ঘটনা পরম্পরায় ২৮শে নভেম্বর কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বাংলাদেশেও ভারতের পতাকাকে অবমাননা করা হচ্ছে এমন অভিযোগে সরব হন ভারতের অনেকে।

এরপর দোসরা ডিসেম্বর হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা অবমাননার ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া’ জানায়। অন্যদিকে ভারত দুঃখ প্রকাশ করে। পরবর্তীতে এ ঘটনায় কয়েকজনকে আটক ও তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। দুই দেশেই কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগরতলাকলকাতাকূটনৈতিক মিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি

পরবর্তী

আওয়ামী লীগ বাদে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য না: জিএম কাদের

পরবর্তী
জিএম কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে দলের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ বাদে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য না: জিএম কাদের

বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী ভিনফিউচার স্পেশাল প্রাইজ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনফিউচার স্পেশাল প্রাইজ পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT