চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ কনস্টেবলকে নিয়ে কেনো পালিয়ে যাচ্ছিল অটোচালক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
অটোচালক পুলিশ কনস্টেবলকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, ঢাকার রাস্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বাচলের  ৩০০ ফিটের ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এর পেছনের সিটে বসা পুলিশের একজন সদস্য। আর মোটরসাইকেল নিয়ে তাড়া করছেন আরেকজন পুলিশ সদস্য। বেপরোয়া অটোরিকশার ধাক্কায় কয়েকটি গাড়িতে ধাক্কাও মারে, একজন মোটরসাইকেল আরোহী পড়ে আহত হন।

বৃহস্পতিবার ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ৩০০ ফিট সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। পরে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল ও সার্জেন্ট রোকন সেই গাড়ি দুটি আটক করে মীমাংসার চেষ্টা করেন। সে সময় কনস্টেবল গাড়ির ভেতরেই ছিলেন। এ ঘটনার এক পর্যায়ে থানায় ফোন করেন সার্জেন্ট রোকন।

থানা পুলিশে কল দেয়া দেখে অটোরিকশা চালক লিটন কনস্টেবলকে নিয়েই অটোরিকশা চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কিছুদূর গিয়ে অটোরিকশা চালককে আটক করেন সার্জেন্ট রোকন। পরে থানা পুলিশ এসে পাশের ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যায় লিটনকে।

লিটন দাবি করেন, পুলিশের কথা শুনে ভয়ে পালানোর চেষ্টা করেন তিনি।

সোহেল রানা আরও জানান, পরে সেই প্রাইভেটকার চালক লিখিত কোনো অভিযোগ না দেয়ায় পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে অটোরিকশা চালক লিটনকে ছেড়ে দেয়া হয়।

Reneta

সোহেল রানা বলেন, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।

ডিএমপির গুলশান বিভাগের সার্জেন্ট মো. রোকনুজ্জামান বলেন, যখন দেখলাম আমার কনস্টেবলকে নিয়ে অটো রিকশা ছুটে গেল, তখন আমার দায়িত্ব ছিল আমার সহকর্মীকে নিরাপদে উদ্ধার করা। সেসময় আশপাশের অনেক বাইকার, গাড়িচালক সবাই বিষয়টি দেখতেছিল, একজন বাইকার পড়েও যায়, আমি অল্পের জন্য আহত হয়নি। এক পর্যায়ে যে গাড়িকে অটোরিকশাটি মেরে দিয়েছিল উনিই রিস্ক নেন। অটোরিকশাকে থামানোর পর ড্রাইভার ও ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে খিলক্ষেত থানার একজন এসআইয়ের কাছে হস্তান্তর করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০০ ফিটঅটোরিকশাআটকট্রাফিক সার্জেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT