হাতিরঝিলে লাফিয়ে কিশোরীর মৃত্যু: এখন পর্যন্ত যা জানা গেল
ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ফলে নতুন রাস্তা ও অবকাঠামো নির্মাণের দৃশ্য, স্থানীয় মানুষজন ও কর্মকর্তাদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীর হাতিরঝিলে পানিতে ঝাঁপিয়ে পড়া কিশোরী রিয়ার মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। শনিবার রাত সোয়া ১১টার দিকে ওই কিশোরীকে পানিতে ঝাঁপ দিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। এসময় হাতিরঝিল এলাকায় হাওয়াইমিঠাই বিক্রেতা তরুণ নোমান সাথে সাথে পানিতে লাফিয়ে পড়ে কিশোরীকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। আধঘণ্টা পর ফায়ার সার্ভিস কিশোরীর মরদেহ উদ্ধার করে। মেয়ের মৃত্যুর জন্য মা শিউলি খাতুন রিয়ার এক বান্ধবীকে দায়ি করেছেন। ময়না তদন্তের জন্য রিয়ার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






