প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোন দল ভোটে আসলো কি আসলো না তা ফ্যাক্টর নয়, ৭০ শতাংশ ভোটার ভোট দিতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে। আর পলাতক আসামীকে ভোটের দুই দিন আগে নয়, ভোটের ছয়মাস আগে অথবা ভোটের পর গ্রেফতার করতে হবে বলে জানালেন সিইসি।






