চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানেই বিএনপি-জামায়াতের অরাজকতা সেখানেই প্রতিরোধ: যুবলীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২২
রাজনীতি
A A

যুবলীগের নেতারা বলেছেন: আন্দোলনের নামে বিএনপি-জামাত অরাজকতার চেষ্টা করবে সেখানেই তাদের প্রতিরোধ করবে যুবলীগ। তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করেছিল। তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তাণ্ডবের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে আয়োজিত পৃথক দু’টি বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন যুবলীগের নেতারা।

তারা বলেন, বিএনপি-জামাত গোষ্ঠী আন্দোলনের নামে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

যুবলীগ নেতারা আরও বলেন, লন্ডন থেকে দুর্নীতির বরপুত্র তারেক জিয়া ‘টেকব্যাক বাংলাদেশে’র নামে আবারও বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়! বিএনপি-জামায়াত চক্র যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে, রাজপথেই তাদের বিরুদ্ধে ‘খেলা হবে’।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় রাজধানীর মুগদায় পৃথক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত কোন আঘাত হানার চেষ্টা করলে যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী রাজপথেই বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

দু’টি পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন, উপ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মিছির আলী, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খালিদ আল মামুন টুকু, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম লাকি, ড. রায়হান রিজভী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT