গণভোটে ৪টির একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়: রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গণভোটে ৪টি প্রশ্নে কোন একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায় এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা করেছে ‘আমরা বিএনপি পরিবার’। পরে রিজভী গণভোট নিয়ে এই প্রশ্ন করেন।
রিজভী বলেন, গোঁজামিল দিয়ে কোন কিছু করা হলে তা টেকসই হবে না। যদি ৯০ ভাগ মানুষ গণভোট কি? তা না বুঝে, তাতে কোন লাভ হবে না।
দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, পতিত স্বৈরাচার পাশের দেশে বসে নানা ষড়যন্ত্র করছে। নানা জায়গায় গাড়ি পোড়ানোসহ যে নানা ঘটনা ঘটছে, তা আওয়ামী সংস্কৃতি বলেও অভিযোগ করেছেন রিজভী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






