চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের যে মুহূর্তটিকে ‘সবচেয়ে মূল্যবান’ ভাবেন বাঁধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
বিনোদন
A A
বাঁধন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ছবি তোলার সময় পজ দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের ৫ আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন! এই ঐতিহাসিক ঘটনার এক বছর পর, দিনটির স্মৃতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নিজের জীবনের সবচেয়ে উচ্ছ্বসিত অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন লিখেছেন, শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়ার পর জনতার উল্লাসের বিস্ফোরণ ছিল তার জীবনে দেখা “সবচেয়ে অভাবনীয় অভিজ্ঞতা” এবং সেটিই ছিল তার “জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত”।

২০২৫ সালের ৫ আগস্ট দেওয়া এই ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন,“আর ৫ আগস্ট ২০২৪-এর সেই বিকেল পরিপূর্ণ ছিল আনন্দ আর অভূতপূর্ব উত্তেজনায়। যখন খবর ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, জনগণের বজ্রনিনাদে তাড়িত হয়ে তখন জনতার মাঝে যে উল্লাসের বিস্ফোরণ ঘটেছিল, তা আমার জীবনে দেখা সবচেয়ে অভাবনীয় অভিজ্ঞতা।”

Banglabid

সেই মুহূর্তের আবহ তুলে ধরে তিনি আরও বলেন, “বাসায় বসে, অফিসে থেকে, কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সেই অভিজ্ঞতার কিছুই বোঝা যাবে না। এটা বুঝতে হলে সেখানে থাকতে হতো।”

বাঁধনের ভাষায়,“এ যেন গোটা জাতি একসাথে জেগে উঠেছিল। কেউ কাঁদছে, কেউ হেসে উঠছে, কেউ আনন্দে নাচছে, কেউ স্লোগান দিচ্ছে। পুরো পরিবেশটাই যেন ছিল মুক্তির বিদ্যুতায়িত বাতাসে ভরা। সেই মুহূর্ত ছিল আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি।”

পোস্টের শেষদিকে তিনি লেখেন, “বাংলাদেশের মানুষকে নিয়ে আমি গর্বিত। কী দারুণ এক বিজয়। কী অসাধারণ এক অর্জন।”

Reneta

বাঁধনের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, সেই ঐতিহাসিক দিনের সঙ্গে তার অনুভূতি মিলে গেছে। কেউ কেউ বলেছেন “সত্যিই, এমন দিনে উপস্থিত থাকতে পারাটা ছিল এক আশীর্বাদ।”

২০২৪ সালের ৫ আগস্টের স্মৃতি নিয়ে এরআগে গত শুক্রবার (১ আগস্ট) দীর্ঘ একটি পোস্ট দিয়েছিলেন বাঁধন। সেখানে পুরো দিনটি নিয়ে নিজের দেখা বেশকিছু ঘটনা বর্ণনা করেন তিনি। যে লেখাটি বাঁধন শুরু করেন এভাবে,“দিনটি ছিল দুই ভাগে বিভক্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল আতঙ্কে ভরা- ভয়ঙ্কর, অসহনীয় এক ভয়। কিন্তু তারপর… যেন বাতাসেই পরিবর্তন এলো। হঠাৎ করেই সবকিছু বদলে যেতে শুরু করল। প্রতিরোধের ফল পেতে শুরু করলাম আমরা। যে অনুভূতিটা এসেছিল, তা কখনও ভুলতে পারব না।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট দেশজুড়ে গণআন্দোলন ও স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এর মধ্য দিয়েই দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আজমেরী বাঁধনআজমেরী হকগণঅভ্যুত্থানছাত্র আন্দোলনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT