আগামীকাল ট্র্যাইব্যুনাল যে রায়ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: প্রতিনিধি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশে যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামীকাল ট্র্যাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে।
রোববার ১৬ অক্টোবর তিনি বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুপুরে জেলা পুলিশ লাইন্সে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখি জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষ জনক পরিস্থিতি বলে দাবি করেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






