চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা ভেবে ভয় পাচ্ছিলেন তৌহিদ আফ্রিদি!

রবিবার রাতে গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদি-পুলিশের কথোপকথনের ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
বিনোদন
A A

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের সময় করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে পুলিশের সঙ্গে কথা বলতে শোনা যায়। গ্রেপ্তারের সময় আফ্রিদি জানান, তিনি ভীত ছিলেন, কারণ তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা!

রবিবার (২৪ আগস্ট) বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে বিশেষ অভিযানে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে রাতেই ঢাকায় আনা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় আফ্রিদি পুলিশকে বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম। কারণ, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।”

এ সময় পুলিশ তাকে জিজ্ঞেস করে, বাসাটি ভাড়া কি না? উত্তরে আফ্রিদিকে বলতে শোনা যায়, এটি তার দাদার বাড়ি। তিনি আরও বলেন, তার বাবা গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছিলেন।

অভিযানের সময় আফ্রিদিকে আরও বলতে শোনা যায়, “আমি পালাব না। কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, তা সবাই জানে।”

এর আগে একই মামলায় গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। গত ১৭ আগস্ট তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুনসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক জনকেও আসামি করা হয়।

রিমান্ডে তৌহিদ আফ্রিদি

Reneta

সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আফ্রিদির পক্ষের আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তঃসত্ত্বাকন্টেন্ট ক্রিয়েটরগ্রেপ্তারতৌহিদ আফ্রিদিপুলিশলিড বিনোদনস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT