চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, সহিংসতার জন্য কোনো অজুহাত নেই। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হোক কিংবা যারা বিক্ষোভ করেছে তাদের দ্বারা সংঘটিত হোক, সহিংসতার জন্য দায়ী যে কাউকে জবাবদিহি করতে হবে।

স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে ৮ আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা এবং তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্টের মধ্যে এবং শেখ হাসিনার বিদায়ের পর ৮ আগস্টের মধ্যে ৩ হাজারের বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। ৪০০টিরও বেশি থানায় হামলা হয়েছে। কিছু বিক্ষোভকারী পরিকল্পিতভাবে অনেক আওয়ামী লীগ সদস্যকে লক্ষ্যবস্তু করেছে।

Banglabid

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, মার্কিন প্রশাসন কি রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করবে? জবাবে মুখপাত্র মিলার বলেন, আমরা স্পষ্ট বলেছি, সহিংসতার জন্য কোনো অজুহাত নেই। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হোক কিংবা যারা বিক্ষোভ করেছে তাদের দ্বারা সংঘটিত হোক, সহিংসতার জন্য দায়ী যে কাউকে জবাবদিহি করতে হবে।

এরপর ওই সাংবাদিক বলেন, এমন খবর রয়েছে যে, বাংলাদেশে হিযবুত তাহরীর এবং জামায়াতে ইসলামীর অনুসারীরা হিন্দুদের বৃহত্তম উৎসব দুর্গাপূজার আসরে ইসলামিক গান গেয়েছে। এমনকি সেখানে কোরআনের আয়াত পাঠ করার খবরও রয়েছে। মার্কিন প্রশাসন এ ঘটনাকে কীভাবে দেখছে? ধর্মীয় স্বাধীনতা এবং বাংলাদেশ ও আশপাশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের সুরক্ষা নিশ্চিতে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে?

জবাবে ম্যাথু মিলার বলেন, স্পষ্টতই আমরা বাংলাদেশ এবং অন্যত্র ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর নির্দিষ্ট ওই ঘটনার বিষয়ে আমি খোঁজ নেব এবং এরপর আপনার প্রশ্নের উত্তর দেব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাথু মিলারযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT