চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ অধিবেশনে অংশ নিতে এসে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-স্থানীয় সরকার মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, এই সংসদ গঠন হবার পর যিনি সবচেয়ে বেশি খুশি হতে পারতেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং নারী শিক্ষার অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রামী ও আত্মত্যাগী হিসেবে তিনি সারা পৃথিবীর মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তিনি যেমনটি চেয়েছিলেন, সেই বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে আমাদের সকলের দায়িত্ব রয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু করেছিলেন। তিনি একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করেছেন। ফ্যাসিস্টরা তাকে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু ছাত্র ও জনগণের অভ্যুত্থানের মাধ্যমে তিনি তা থেকে মুক্ত হয়েছেন।

তিনি আরও যোগ করেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়; আসুন একটি ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি। মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে নির্মাণ করি আমাদের নতুন বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিবেশনত্রয়োদশ জাতীয় সংসদবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামস্থানীয় সরকার মন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT