চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১৪, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজনীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আলোচনা সভা শুরুর আগে অতিথিরা জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শনভিত্তিক আলোকচিত্র এবং তথ্যসমৃদ্ধ প্রদর্শনী পরিদর্শন করেন।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্রচিন্তা নিয়ে আরও বিস্তৃত গবেষণা হওয়া প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান বহুমাত্রিক। তিনি শুধু রাষ্ট্র পরিচালনাই করেননি, বরং জাতির সামনে একটি স্বতন্ত্র রাজনৈতিক দর্শনও তুলে ধরেছিলেন।

Reneta

তিনি বলেন, জিয়াউর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে রয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছিল এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের ক্ষেত্র সম্প্রসারিত হয়েছিল।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান যদি আরও এক দশক বেঁচে থাকতেন, তবে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও অনেক দূর এগিয়ে যেতে পারত। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা দেশের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছিল।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সঠিক দৃষ্টিভঙ্গি ও নীতির চর্চার মাধ্যমে একজন রাষ্ট্রনায়ক জনগণের আস্থা অর্জন করতে পারেন। তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশে সহায়ক ভূমিকা রেখেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছিলেন।

আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠনে তাঁর ভূমিকা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং গণমাধ্যমবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়াউর রহমানবিএনপিবিএনপির মহাসচিবমির্জা ফখরুলমির্জা ফখরুল ইসলাম আলমগীরশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানস্থানীয় সরকার মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT