চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে প্রবাসীদের উদ্দেশে বার্তা দিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলছে, অনেক বাংলাদেশি ভাই বোন যারা ছুটিতে বা অন্য কোনও কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনও কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) এক বার্তায় দূতাবাস এসব কথা জানায়।

দূতাবাস বলছে, আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দফতরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাবার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোনও টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনও কারণে ঘটছে কিনা সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

দূতাবাস জানায়, আমরা আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের ঊর্ধতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলে এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন। দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদেরকে জানাবে বলেও উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এসব বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সকল ধরণের আইন-কানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।

প্রসঙ্গত, সরকারি ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। এমন ঘটনায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারে লাখ লাখ প্রবাসীর মাঝে ভিসা বাতিলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুটিতে থাকা অনেকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন তাদের ভিসা বাতিলের কথা। প্রবাসীরা জানান, তাদের কাছে কোম্পানিরও সবকিছু ঠিক থাকার পরও ভিসা বাতিল হয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু-ধাবিআরব আমিরাতবাংলাদেশ দূতাবাসভিসা বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের বিকল্প তেলপথ হতে পারে ইরান-ইসরায়েলের গোপন পাইপলাইন

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT