অন্যান্য খেলা

ফর্মুলা ওয়ানে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কে এই নরিস

নরিস ফর্মুলা ওয়ানে নতুন বিশ্বচ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরিস ফর্মুলা ওয়ানে নতুন বিশ্বচ্যাম্পিয়ন, তিনি জিতেছেন গুরুত্বপূর্ণ রেস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফর্মুলা ওয়ানে গতির রাজ্যে প্রথমবার সেরা চালকের খেতাব জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ইংলিশ তারকা লান্ডো নরিস।

আবুধাবিতে রোববার ২০২১-২৪ টানা চার আসরের বিশ্বচ্যাম্পিয়ন ডাচ চালক ম্যাক্স ভেরস্টাপেনকে ২ পয়েন্টে হারান নরিস। লুইস হ্যামিল্টনের পর ফর্মুলা ওয়ানে ইংলিশদের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন এখন ২৬ বর্ষী তারকা।

যদিও গ্র্যাঁ প্রিতে ভেরস্টাপেন দ্বিতীয় স্থানে থাকা অস্কার পিয়াস্ত্রিকে ১২.৫ সেকেন্ডে পেছনে ফেলে শীর্ষ হন। তিনে থাকা নরিসের সঙ্গে ভেরস্টাপেনের ব্যবধান ছিল ১৬.৫ সেকেন্ডের। যা নরিসের প্রয়োজন ছিল আবুধাবিতে বিজয় মঞ্চে থাকা নিশ্চিত করতে।

তাতে ভেরস্টাপেন বিশ্বচ্যাম্পিয়ন খেতাব হারালেন ১৪৫৭ দিন পর। চ্যাম্পিয়নশিপ জেতার আগে নরিস ১১টি গ্র্যাঁ প্রি জিতেছেন। ক্যারিয়ারে পোডিয়ামে তাকে দেখা গেছে ৪৪ বার।

১৯৯৯ সালে জন্ম নেয়া নরিস ২০১৯ সালের অস্ট্রেলিয়ান গ্র্যাঁ প্রি জেতেন প্রথমবার। এরপর সাত মৌসুম কাটিয়েছেন। ২০২৫ সালেই সাও পাওলো গ্র্যাঁ প্রি জিতেছিলেন সবশেষ।

রেস শেষে নরিসকে দলের প্রকৌশলীরা অভিবাদন জানিয়ে বলেন, ‘নরিস এখন বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন!’

পোডিয়ামে গিয়ে ভেজা চোখে নরিস বলেছেন, ‘ধন্যবাদ তোমাদের। তোমরা একটি বাচ্চা ছেলের স্বপ্নপূরণ করেছ। এমনকি পরিবারের সবাইকে ধন্যবাদ যারা শুরু থেকে সমর্থন জানিয়ে আসছে।’

বিষয়:আবু-ধাবি ফর্মুলা ওয়ান লান্ডো নরিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…