চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডকে হারানোর ২৪ ঘণ্টা পর স্কটল্যান্ডের বিপক্ষে এলো ৬ উইকেটের বড় জয়। তাতে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। বুধবার সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উঠবে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার রাতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় স্কটিশ মেয়েরা। বাংলাদেশের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ১৯.৩ ওভারে গুটিয়ে যায় ৭৭ রানে। লরনা জ্যাক সর্বোচ্চ ২২ রান করেন।

৮ বছর পর বাংলাদেশ দলে ফেরা অফস্পিনার সোহেলি আক্তার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন দুই উইকেট। সালমা খাতুন সানজিদা আক্তার মেঘলা তোলেন একটি করে উইকেট।

Banglabid

রান তাড়ায় খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে ১৩ ওভারে তুলে নেয় জয়। প্রথম ম্যাচের মতোই দলের সর্বোচ্চ স্কোরার নিগার।  টাইগ্রেস অধিনায়ক ৩৪ রান করে আউট হন। তখন বাংলাদেশ জয় থেকে মাত্র ৮ রান দূরে।

আগামী বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিশ্চিত করতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। সে পথে অনেকটাই এগিয়ে গেল টিম টাইগ্রেস।

আইরিশ বাধা টপকানো ছিল আসল চ্যালেঞ্জ। তাতে আগের রাতেই উতরে যায় বাংলাদেশ। সোমবার আরব আমিরাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলতে নামার কিছুক্ষণ আগেই ফুটবল দল সাফের শিরোপা নিজেদের করে নেয় নেপালকে ৩-১ গোলে হারিয়ে।

Reneta

মরুর বুকে খেলতে নামার আগে ঐতিহাসিক সাফল্যের জন্য সাবিনাদের অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তা পাঠান নিগার-সালমা-রুমানারা। ফুটবলের পর ক্রিকেট দলও মাঠ ছেড়েছে হাসিমুখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৩ বিশ্বকাপ বাছাই পর্বআবু-ধাবিটি-টুয়েন্টিবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT