চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের জোড়া উইকেট, জিতেছে দুবাই ক্যাপিটালসও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও দলের কোচের সঙ্গে হাসিমুখে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএল টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অভিষেকও হয়ে গেছে। সেদিন প্রথম বলে উইকেট নিলেও জয়ের মুখ দেখা হয়নি। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নিয়েছেন, সঙ্গে দল জিতেছে ৮৩ রানের বড় ব্যবধানে।

দুবাইয়ে আইএল টি-টুয়েন্টির সপ্তম ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স টসে জিতে মোস্তাফিজদের ক্যাপিটালসকে ব্যাটে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে জর্ডান কক্সের ৫২ ও রোভম্যান পাওয়েলের অপরাজিত ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে ১৮৪ সংগ্রহ গড়ে ক্যাপিটালস। রানতাড়ায় নেমে আবুধাবি ২৭ বল হাতে রেখে ১০৩ রানে গুটিয়ে যায়।

বড় লক্ষ্যে নামা আবুধাবির ওপেনার ফিল সল্টকে পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে পাঠান মোস্তাফিজ। এর আগেই ৩ উইকেট হারিয়ে বসেছিল দলটি। চারে নামা উন্মুক্ত চান্দকে গোল্ডেন ডাকে ফেরান টাইগার বাঁহাতি পেসার। ম্যাচের দ্বিতীয় ওভারে চান্দের উইকেটি ছিল ফিজের প্রথম শিকার।

আবুধাবির হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলে মোস্তাফিজের বলে ধরা পড়েন সল্ট। বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার পথে। আর কোন ব্যাটার থেকে আসেনি ২০ রানের ইনিংসও। লিয়াম লিভিংস্টোন ১৬, শেরফান রাদারফোর্ড ১৯, আন্দ্রে রাসেন ১২ ও সুনীল নারিন আউট হন ৩ রানে।

দুবাই ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজের মতো ২টি করে উইকেট নেন ডেভিড উইলি ও মোহাম্মদ নবী। ওয়াকার সালামখেইল নেন সবচেয়ে বেশি ৪ উইকেট।

আগে দুবাইয়ের দুই ওপেনার ব্যর্থ হন। টবি আলবার্ট ও সেদিকউল্লাহ অটল সমান ৮ রান করে আনেন। তিনে নামা শায়ান জাহাঙ্গির ১৪ রানে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে ১১৯ রানের বড় জুটি গড়েন কক্স ও পাওয়েল।

Reneta

পাওয়েলের ৫২ বলে খেলা অপরাজিত ৯৬ রানের ইনিংসটি ৮ চার ও ৪ ছক্কায় সাজানো। কক্স খেলেন ৪ ছক্কা ও এক চারে ৩৬ বলে ৫২ রানের ইনিংস।

দুবাই তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে। তিন ম্যাচে এক জয় নিয়ে টেবিলে তিনে আছে। আসরের প্রথম ম্যাচে খেলেননি ফিজ। শেষ দুই ম্যাচে ২টি করে ৪ উইকেট নিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএল টি-টুয়েন্টিআবু-ধাবিদুবাইদুবাই ক্যাপিটালসনাইট রাইডার্সমোস্তাফিজমোহাম্মদ নবীরোভম্যান পাওয়েললিড স্পোর্টসসল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT