চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার বিপক্ষে ফাইনাল বর্জনের প্রসঙ্গে যা বললো রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও বার্সার ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা ডেল রে’র ফাইনালের আগে স্পেনের ফুটবলে শুরু হয়েছে চরম অস্থিরতা। রেফারি নিয়ে বিতর্কের জেরে ফাইনালের আগের সকল আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। তাতে কানাঘুষা শুরু হয়- বার্সেলোনার বিপক্ষে ফাইনালও বর্জন করতে পারে ক্লাবটি।

শনিবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেভিয়ায় বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে এল ক্ল্যাসিকো মহারণ।

ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন বাতিলসহ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনেও যোগ দেয়নি রিয়ালের কেউ। তাতে আলোচনায় আসে ফাইনালেও অংশ নেবে না কার্লো আনচেলত্তির দল। নানা নাটকীয়তার পর অবশেষে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রেফারি নিয়ে অভিযোগ থাকলেও তারা ফাইনালে খেলবে। না খেলার সিদ্ধান্তের বিষয়টি কেবলই গুঞ্জন ছিল বলে জানিয়েছে তারা।

Banglabid

ঘটনার সূত্রপাত কোপা ডেল রে ফাইনালের রেফারির সংবাদ সম্মেলন নিয়ে। রেফারি রিকার্ডো ডি বারগোসের অধীনে বার্সেলোনার জয়ের পাল্লা ভারী-এমন পরিসংখ্যান টেনে প্রশ্ন করা হয়েছিল মাদ্রিদভিত্তিক এক টিভি চ্যানেলের পক্ষ থেকে। এমন এক প্রশ্নের পর সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন রেফারি রিকার্ডো। জানান, রিয়াল মাদ্রিদ নিয়ে ব্যক্তিগত জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা।

বারগোস এ বিষয়ে বলেন, ‘‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন ‘চোর’, এটি সত্যিই ভয়ানক। (ভিডিওতে যা বলা হয়েছে) তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কথা পরিণাম কী দাঁড়াচ্ছে।’’

আর ভিএআর রেফারি গঞ্জালেস বলেন, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না।’

Reneta

এই ঘটনার পরেই স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে কোপা ডেল রে ফাইনালের রেফারি পরিবর্তন করার আহ্বান জানায় রিয়াল মাদ্রিদ। যদিও তাদের সেই আবেদন নাকচ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তাদের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে রেফারি পরিবর্তন করা সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোপা ডেল রেবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT