চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর এপিএস-ডিপিএসের নিয়োগ বাতিল প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
রাজনীতি
A A

বেনজির, আজিজ আওয়ামী লীগের সৃষ্টি- বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন আশরাফুল হুদা, রকিবুল হুদা, কোহিনূর- এরা কাদের সৃষ্টি? দুর্নীতি, লুটপাটের ভবন “হাওয়া ভবন” কাদের সৃষ্টি? তাদের বিচার কি বিএনপি করেছে? শেখ হাসিনার সৎ সাহস আছে। সে কারণে তার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। আজকে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দু’জনের নিয়োগ বাতিল হয়েছে। সেটি আপনারা সাংবাদিকরা কি রিপোর্ট করেছেন? সেটা এখন পাচ্ছেন। তাদের নিশ্চয়ই কর্তব্যে কোন বিচ্যুতি ঘটেছে।

হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চান। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না। নিশ্চয় তাদের কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে। সেখানে কী রকম সেটা আমি তো জানি না।’

তিনি আজ বিকেলে তৃতীয় ধাপে নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বেনজিরের যে ক্যারিয়ার, পারসোনালিটি তাকে তো বাইরে থেকে ভাবেননি এখন যা জানছেন। আপনারা (সাংবাদিকরা) ভাবেননি, কেউ ভাবেনি। আজিজ আহমেদ অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তার এমন ডিগ্রি আছে যা অনেক অফিসারের ছিল না।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী যাবেন।

Reneta

তৃতীয় পর্বের উপজলো নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন: তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সেতুমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি ৩৫ শতাংশের কিছু বেশি। আগামীকাল এটি চূড়ান্ত জানা যাবে। এই নির্বাচনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর নেই। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

ভোটার উপস্থিতি সন্তোষজনক কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা তো ভেবেছিলাম ভোটার উপস্থিতি কম হবে। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে অনেক জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। অনেক জায়গা কিছু কিছু ফসল নষ্ট হয়ে গেছে। যদিও ধান কাটা অনেক আগেই শেষ হয়েছে। এর মধ্যে ভোটার উপস্থিতি ৩৫ শতাংশ বা তার বেশি মোটামুটি সন্তোষজনক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জের। নির্বাচনবিরোধীদের মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপির গলাবাজিটা আগের তুলেনায় এখন অনেক বেড়ে গেছে। তাদের মাঠের আন্দোলন ব্যর্থ, নির্বাচন ঠেকাতেও ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা হতাশ ও ক্লান্ত। কর্মীদের চাঙ্গা করতে তাদের সর্বশেষ কর্মসূচি লিফলেট বিতরণ। এখন আবার নতুন করে আন্দোলন সংগ্রামের স্বপ্নে বিভোর হয়েছে।তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দেশে দুর্ভিক্ষ ও প্রাণহানি হবে। তাদের সে স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে। দেশে একজনও না খেয়ে মারা যায়নি।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক এডভোকেট সায়েম খান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরগাজী হাফিজুর রহমানহাসান জাহিদ তুষার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন কোচের কৌশল খোলাসা করলেন সাবিনা

পরবর্তী

অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করুন: প্রধানমন্ত্রী

এমপি আনার হত্যায় জড়িত সবাই চিহ্নিত: ডিএমপি কমিশনার

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT